Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

Monday, July 12, 2021

অনলাইনে বিক্রয় করে শাড়ি, লাখপতি এখন টাঙ্গাইলের নারী

  নারী চেষ্টা করলে কি না পারে। সম্ভাবনার এই যুগে নারীর পথচলা আরও সুগম হয়েছে। করোনায় যখন অবরুদ্ধ পুরো পৃথিবী। ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষাঙ্গনসহ সবকিছুই বন্ধ ছিল। তাই এই অবসর সময়কে কাজে লাগাতে দেশের অনেক তরুণ-তরুণী ইতোমধ্যে অনলাইন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। অফলাইন ব্যবসার মতো এ ব্যবসাতেও সফলতা হাতছানি দিচ্ছে এসব তরুণদেরকে। 

কারণ হিসেবে অনলাইনে ব্যবসা করা তরুণরা বলছে, দেশে অনলাইনে ব্যবসা চালু হওয়ায় অনেক ক্ষেত্রেই মানুষকে কষ্ট করে করোনার ঝুঁকি নিয়ে মার্কেটে যেতে হচ্ছে না। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের তরুণরাও অনলাইন ব্যবসা-বাণিজ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের অসংখ্য নারী যুক্ত হয়েছেন অনলাইন ব্যবসায়। সাধারণ ব্যবসার মতো এখানেও সফলতা লাভ করে উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে তারা।



এমন একজন উদ্যোক্তার সফলতার গল্প বলছি আজ। তিনি একজন সংগ্রামী সফল নারী উদ্যোক্তা, ‘তারার মেলা’-এর স্বত্তাধিকারী ঐশ্বর্য জাহান। সফল নারী উদ্যোক্তা ঐশ্বর্য জানিয়েছেন, এই সফলতার পেছনে রয়েছে শ্রম ও আনন্দ সুখের অনেক কাব্য।


টাঙ্গাইলের গোসাই জোয়াইর এর মেয়ে ঐশ্বর্য। গত বছরের সেপ্টেম্বরের দিকে করোনার কড়াল গ্রাসে যখন সবই স্তব্ধ, তখন নারী উদ্যোক্তা ভিত্তিক ফেইসবুক গ্রুপ ‘উই’ তে এক পরিচিত আপুর মাধ্যমে যুক্ত হন। শুরুতে প্রায় মাস খানেক গ্রুপে নিয়মিত একটিভ থেকে কর্মপ্রক্রিয়ার ধারণা নিয়ে অক্টোবরে শুরু করেন মায়ের হাতের তৈরী চালতার আচার বিক্রির কাজ। তার মা যেহেতু বিভিন্ন আচার বানাতে পারদর্শী, তাই শুরুতে চালতার আচার বানালেও আচার প্রিয় ক্রেতাদের আগ্রহে পরবর্তীতে আম, আমড়া ও জলপাই এর আচারও বিক্রি শুরু করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ প্রশংসাও পেয়েছিলেন অল্প সময়ে। প্রায় ১২ বছর আগে হারানো বাবার স্বপ্নের কথা ভেবে পরে এর সাথে যুক্ত করেন শাড়ি, থ্রিপিস, খাদি পাঞ্জাবি ও শাল। হাফ সিল্কসহ নানা রকম শাড়ি বিক্রি করে মাত্র দুই মাসের মাথায় অর্থাৎ চলতি বছরের জানুয়ারীতে লাখপতির তালিকায় নাম লেখান তিনি। মাকে নিয়ে এগিয়ে যাওয়া ঐশ্বর্যের সংসারে বরাবরের মতো ভাইয়ের অভাবটা তখনই বুঝতে পারেন, যখন একজন মেয়ে হয়ে প্রতিকুল পরিস্থিতিতে তাকে একা একাই পন্য কিনে আনা ও ক্রেতাকে কুরিয়ার করার জন্য কয়েক কিলোমিটার ভাড়ী পার্সেল গুলো নিয়ে যেতে হয়। এনিয়ে আশেপাশের মানুষ নানা কথা বললেও মা ও বড় বোনদের অনুপ্রেরণায় নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে এসবকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছেন দারুন উদ্যমে। এছাড়াও উইসহ নিয়মিত ক্রেতারা তার থেকে পন্য নিয়ে গুনে মানে ও প্যাকেজিংসহ পুরো প্রক্রিয়ায় সন্তুষ্ঠ হয়ে বিভিন্ন সময় উইসহ ইনবক্সে পজেটিভ রিভিউ/মন্তব্যের মাধ্যমে তাকে অনুপ্রেরনা দিয়ে চলেছেন। অনার্স প্রথম বর্ষে পড়–য়া ঐশ্বর্য শুরুতে উই’তে আচার নিয়ে কাজ করলেও পরবর্তিতে পাইকারি শাড়ি বিক্রয়ের কাজটি শুরু করলে উই থেকে প্রায় প্রতিদিনই শাড়ি অর্ডার পেতে থাকেন। উইসহ অনলাইনে তার নিয়মিত/রিপিট ক্রেতা প্রায় ৫০-৬০ জন। খুশির কথা এই যে, সম্প্রতি তিনি এফ-কমার্সে কাজ করার ১০ মাসের মাথায় পাঁচ লাখ টাকা বিক্রয় সম্পন্ন করেছেন। তিনি জানান বর্তমানে তার মাসিক সেল প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা। এর জন্য তিনি উই এর নাসিমা আক্তার নিশা আপু , রাজিব আহমেদ স্যার, উই পরিবারসহ পথচলার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং ভবিষ্যতেও সবসময় এসকল প্রিয় মানুষগুলোর অনুপ্রেরণা, সাপোর্ট, ভালোবাসা ও দোয়া কামনা করেন।


ঐশ্বর্য জাহানের অনলাইন ব্যবসায়ের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ভবিষ্যৎ পরিকল্পনা অনলাইনেই ব্যবসা করে নিজের আলাদা একটা পরিচয় করতে চাই। আমার বাবা টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ির ব্যবসায় করতো। যেহেতু আমার শাড়ি বেশি সেল হয় সেজন্যে বাবার স্বপ্ন পূরণের লক্ষে শাড়ি তৈরীর কারখানা করতে চাই। যেখানে তৈরী হবে উন্নত মানের বিভিন্ন ডিজাইনের নতুন নতুন শাড়ি এবং সেই শাড়ি রপ্তানী হবে বিদেশেও। আমার স্বপ্ন যদি কখনও পূরণ হয় নিজের পরিবার এর সবার দায়িত্ব পালন করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ করতে চাই। আমি যেহেতু গ্রামে থাকি, গ্রামের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে অংশগ্রহনসহ গ্রামের গরীব- দুঃখি, অবহেলিত, লাঞ্ছিত মানুষের পাশে দাড়াতে চাই। এবং সেই সাথে অবহেলিত মায়েদের জন্যে একটি বৃদ্ধাশ্রম গড়ে তুলতে চাই।


------------------ 

শরীফুল ইসলাম আরশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ।

Monday, June 21, 2021

কচুয়ার নবনিযুক্ত এসিল্যান্ড মাহমুদা মনি



চাঁদপুর জেলার কচুয়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মাহমুদা কুলসুম মনি যোগদান করবেন। এর আগে তিনি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভাগীয় কমিশনারের আদেশে বদলি জনিত কারণে মাহমুদা কুলসুম মনি'কে কচুয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়।


 গত ২০ জুন তারিখে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ দেয়া হয়।


অচিরেই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয়ে যোগদান করবেন বলে জানা গেছে। নব নিযুক্ত এসিল্যান্ড মাহমুদা কুলসুম মনি ৩৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তাঁর জন্মস্হান নারায়ণগঞ্জ জেলায়।



শরীফুল ইসলাম আরশ

কচুয়া, চাঁদপুর।

Wednesday, June 2, 2021

কচুয়ার পুকুর থেকে অজগর সাপ উদ্ধার

 পুকুরে অজগর সাপ, দুই ঘন্টা পর উদ্ধার! 



 চাঁদপুর কচুয়ার অভয়পাড়া গ্রামে ইসমাইল প্রধানীয়া বাড়ির পুকুরের পাড়ে গাছের ঢালায় হঠাৎ একটি অজগর সাপের সন্ধান মিলেছে। আজ বুধবার দুপুর ১টার দিকে ওই গ্রামের মানিক নামের এক যুবক অজগর সাপটি দেখতে পেয়ে ধরতে গেলে সাপটি পাশ্ববর্তী পুকুরে নেমে যায়।

 এ সময় স্থানীয় আশে পাশের লোকজন ওই পুকুরে মাছ ধরার জাল ফেলে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে অবশেষে প্রায় ৮ কেজি ওজনের অনুমান ৭ফুট লম্বা অজগর সাপটিকে জীবিত উদ্ধারের পর বস্তাবন্দি করে।

স্থানীয় ইউপি সদস্য ইউনুছ মুন্সী জানান, সাপটিকে আটকের পর অভয়পাড়া বাজারে নিয়ে আসে স্থানীয় জনতা। তবে সাপটি কোথায় থেকে কীভাবে এলো তা রহস্যজনক। অজগর সাপটি আটকের পর দেখতে বর্তমানে উৎসুক জনতা ভিড় জমাচ্ছে বলে তিনি জানান।



ঢাবি শিক্ষার্থী শরীফুল ইসলাম আরশ বলেন, অজগর সাপ অজোপাড়া গাঁয়ে উদ্ধারের বিষয়টি খুবই অদ্ভুত ব্যাপার। যেহেতু এটি রাষ্ট্রীয় সম্পদ তা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। কিন্তু উপজেলা প্রানী সম্পদ ও বন বিভাগ সাপটি উদ্ধারে কিংবা নিয়ে যাওয়ার বিষয়ে যোগাযোগ করলেও এখানো কোনো সহযোগিতা করেননি।


----


শরীফুল ইসলাম আরশ

কচুয়া, চাঁদপুর।

রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা এর নতুন ভিসি ড. সুভাষ চন্দ্র শীল

RUD সংবাদদাতা:

রয্যাল ইউনিভার্সিটি অব ঢাকা (RUD) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. সুভাষ চন্দ শীল (পিআরএল)। ১লা জুন (মঙ্গলবার) মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব শামিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।


এতে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৩১ (১) ধারা অনুযায়ী যোগদানের তারিখ হতে উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।


উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টির নতুন ভিসি নিয়োগের বিষয়টি বেশকয়েক বছর ধরে বিলম্ব হওয়াতে শিক্ষার্থীরা দফায় দফায় আন্দোলন করতেও দেখা গিয়েছিল। রাষ্ট্রপতি কর্তৃক নতুন ভিসি নিয়োগ পাওয়াতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা আনন্দিত। তারা রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে নতুন উপাচার্যের অধীনে ১ম সমাবর্তন এর পরিকল্পনা যেনো দ্রুত বাস্তবায়ন করা হয় সেই আহবান জানান।



শরীফুল ইসলাম আরশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, সময় টিভি।

Thursday, April 15, 2021

আনোসার ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা

ইন্ঞ্জিঃ আতাউর রহমান গনি কে সভাপতি ও আনিসুর রহমান কে সাধারণ সম্পাদক করে আবেদা নূর ওল্ড স্টুডেন্ট'স এসোসিয়েশন (আনোসা) এর নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।

আগামী ২ বছর আনোসা কে পরিচালনা করার জন্য ৩১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী  কমিটি ঘোষনা করেন লিডারশিপ সার্চ কমিটির আহ্বায়ক গাজী তাওহীদ আহমেদ, বি এম কলেজ। 

আনোসা'র ১০ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি কর্তৃক ঘোষিত নতুন কমিটিতে আবেদানুরিয়ান মোঃ জাহাঙ্গীর আলম কে সিনিয়র সহ-সভাপতি,  মোঃ শাহজালাল, মুফতি মোস্তফা আল কারীম,  রুহুল আফসানা রিয়া কে  সহ সভাপতি, মোঃ নজরুল ইসলাম, মোহাম্মদ বারাকাত উল্লাহ ভূঁইয়া, হাফেজ  নুরুল হক এবং তামান্না সুলতানা কে সহ সাধারন সম্পাদক, মোহাম্মদ কাউসার আলম প্লাবন কে সাংগঠনিক সম্পাদক, আহমদ সজীব কে সহ সাংগঠনিক  সম্পাদক ,  শরীফুল ইসলাম মুন্সী কে অর্থ বিষয়ক সম্পাদক, জাহাঙ্গীর আলম জাহিদ কে সহ-অর্থ সম্পাদক, আব্দুল করিম কে দপ্তর সম্পাদক, মোক্তারুজ্জামান রাসেল সহ দপ্তর  সম্পাদক, মহিউদ্দিন আকাশ কে প্রচার ও প্রকাশনা বিষয়ক  সম্পাদক, মোঃ ফখরুল ইসলাম কে সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক, অ্যাডভোকেট ইব্রাহিম সরকার কে আইন বিষয়ক সম্পাদক, মাওলানা মেজবাহ উদ্দীন, সুস্মিতা সাহা রাখি ও শরীফুল ইসলাম আরশ কে  ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মোহাম্মদ তোফায়েল আহমেদ তপু ও গিয়াস উদ্দিনকে ছাত্রছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক, নুসরাত জাহান কুসুম কে  স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ইন্ঞ্জিঃ সাইফুল ইসলাম মাহবুব কে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মুফতি আনাস বিন ইউসুফ কে সমাজসেবা  বিষয়ক সম্পাদক, কাউসার আহমেদ কে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,  মোঃ মাসুম বিল্লাহ, তানিয়া আক্তার,  জান্নাতুল মাওয়া কে কার্যকরী সদস্য করা হয়।


গত ১২ মার্চ কুমিল্লা কাশবন রিসোর্টে আবেদা নূর ওল্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ( আনোসা ) কর্তৃক আয়োজিত আবেদা নূর শিক্ষা কমপ্লেক্সের রজতজয়ন্তী ও পূর্ণমিলনী  ২০২১  অনুষ্ঠানে আনোসা প্রতিষ্ঠাতা ও সভাপতি ইঞ্জিনিয়ার আতাউর রহমান গনি পূর্বের কমিটি বিলুপ্ত করেন। 


উক্ত অনুষ্ঠানে উপস্থিত  সবার সাথে আলোচনা সাপেক্ষে আনোসা কে পরিচালনা করার জন্য পরবর্তী ৭  দিনের  মধ্যে  নতুন কমিটি গঠন করতে আবেদা নূর শিক্ষা কমপ্লেক্সের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুজন করে প্রতিনিধি নিয়ে মোট  ১০ সদস্য বিশিষ্ট একটি সর্বজন গ্রহযোগ্য  সার্চ কমিটি গঠন করা হয়।


সার্চ কমিটি গত এক মাস সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদের সাথে যোগাযোগ, আলোচনা, পরামর্শ ও মতামত নিয়ে ১২ এপ্রিল ৩১ সদস্য বিশিষ্ট একটি সুন্দর  কমিটি ঘোষনা করেন।


যোগাযোগ করা হলে আনোসার সভাপতি ইন্ঞ্জিঃ আতাউর রহমান গনি   যথাসময়ে সুন্দর একটি কমিটি উপহার দেওয়ার জন্য সার্চ কমিটি কে ধন্যবাদ এবং ঘোষিত নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আনোসাকে পরিচালনা করতে সকল আবেদানুরিয়ান ভাই বোনদের  সহযোগিতা ও দোয়া চেয়েছেন।


এক প্রশ্নের জবাবে জনাব ইন্ঞ্জিঃ আতাউর রহমান গনি বলেন বড় বড়  রোগ, বিপদ -আপদ,  এক্সিডেন্ট  ও মহামারি মোকাবেলা  ও আনোসার  লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন  করতে সকল  আবেদানুরিয়ানকে ঐক্যবদ্ধ রাখতে নতুন কমিটি কাজ করবে এবং অগ্রাধিকার ভিত্তিতে আনোসা জন্য একটি ওয়েব সাইট বানানোর  কাজ ও আনোসার উন্নয়নমূলক কাজ গতিশীল করতে  একটি বড় রকমের ফান্ড  গঠনের কাজ দ্রুত শুরু করবেন।


তিনি আশাবাদী  ১০ সদস্য বিশিষ্ট  সার্চ কমিটি সব সময় পাশে থাকবো, আবেদানুরিয়ানদের সার্বিক সহযোগিতায় হাজার হাজার  সাবেক ছাত্রছাত্রীর প্রাণের প্রিয় সংগঠন আবেদা নূর ওল্ড স্টুডেন্ট'স ( আনোসা) আবেদা নূরের সুনাম ও ঐতিহ্য রক্ষায় একযোগে কাজ করবে এবং আনোসা তার অবশিষ্ট লক্ষে পৌছবে, ইনশাআল্লাহ।


আনোসার নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও ঢাকা ইন্টান্যাশানাল ইউনিভার্সিটির ল্যাঙ্গুয়েজ বিভাগের প্রধান জনাব আনিসুর রহমান নতুন কমিটি ঘোষনা করায় সার্চ কমিটি কে ধন্যবাদ জানিয়ে  বলেন, আনোসা একটি অরাজনৈতিক কল্যাণমূলক সংগঠন।  আবেদানুরিয়ানদের কল্যাণে কাজ করাই আনোসা'র প্রধান কাজ। আনোসা কে শক্তিশালী করতে, আনোসা'র মাধ্যমে আবেদানুরিয়ানদের মধ্যে শক্ত বন্ধন তৈরি করতে কাজ করবে নতুন কমিটি। আমি আনোসা কে শক্তিশালী করতে সবার সহযোগিতা চাই।


- শরীফুল ইসলাম আরশ, সূচিপত্র নিউজ।