Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

Wednesday, October 14, 2020

ফোন হারিয়ে গেলে খুঁজে পাওয়ার উপায় ও করণীয়



ফোন হারানোর যন্ত্রণা সবাইকে কখনো না কখনো পেতে হয়েছে। সোফার খাঁজে লুকাল, নাকি অফিসের ফাইলপত্তরের ভেতর, নাকি বাসাতেই রেখে এলেন—নানা দুশ্চিন্তা ঘিরে ধরে আপনাকে। অন্য কোনো নম্বর থেকে ফোন করে নিশ্চিত হবেন, সে উপায়ও হয়তো নেই! নিজেই যে মোবাইলকে ‘সাইলেন্ট’ মুডে রেখেছিলেন কাজের সুবিধার্থে! এমন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার সুযোগ গুগলই করে দিচ্ছে। শুধু এই পাঁচটি ধাপ অনুযায়ী চলতে হবে আপনাকে—

১. আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য যে জিমেইল আইডি ব্যবহার করেন, সেটি মনে আছে তো? তবে কোনো কম্পিউটারে বসে প্রথমে এই ঠিকানাটা লিখুন (https://www. google. com/android/find)। সেখানে আপনার জিমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। তখন ফাইন্ড মাই ডিভাইস নামে একটা অপশন দেখাবে, যেটি ‘একসেপ্ট’ করলেই আপনার প্রাথমিক ধাপ শেষ।
২. আপনার ডিভাইসের লোকেশন(ইন্টারনেট সংযোগ থাকতে হবে) অপশনটি চালু থাকলেই শুধু এ ধাপ কাজ করবে। সার্ভারে আপনার মোবাইলের ব্র্যান্ড ও মডেল নম্বরটি দেখে সেটি খুঁজে নেবে গুগল ম্যাপ। মোবাইল থেকে পাওয়া তথ্য সার্ভারের মাধ্যমে গুগল ম্যাপে দেখিয়ে দেওয়া হবে। মনে রাখবেন, এখানে কিন্তু সম্ভাব্য কাছাকাছি লোকেশনই দেখানো হবে।
৩. মোবাইলকেও যদি আপনার এলাকাতেই দেখানো হয়, সে ক্ষেত্রে বাঁ দিকে থাকা (PLAY SOUND) অপশনটি ব্যবহার করুন। এর ফলে কম্পিউটার থেকেই আপনার মোবাইলে রিংটোন বাজানো যাবে। মোবাইল সাইলেন্ট মুডে থাকলেও কোনো সমস্যা নেই, পাঁচ মিনিট ধরে নিজেকে জানান দেবে মোবাইল।
৪. কিন্তু মোবাইল যদি সত্যিকারেই হারিয়ে যায় এবং দ্রুত খুঁজে পাওয়ার সুযোগও যদি খুঁজে না পান, সে ক্ষেত্রে আপনি মোবাইল লক করে দেওয়ার ব্যবস্থা নিতে পারেন। একটি পাসওয়ার্ড দিয়ে লক করে দিতে পারবেন সেট। উদ্ধারের পর সে পাসওয়ার্ড দিয়ে সেট আনলক করে নিতে পারবেন।
৫. কিন্তু সেট উদ্ধারের সব আশাই যদি জলাঞ্জলি দিয়ে থাকেন, সে ক্ষেত্রে এটাই আপনার শেষ আশ্রয়। মোবাইলে থাকা মহাগুরুত্বপূর্ণ তথ্য যেন অন্য কারও হাতে না পড়ে, সে ব্যবস্থাও নিতে পারেন। (ERASE DATA) অপশনটি ব্যবহার করে, মোবাইলের সব ডেটা মুছে ফেলতে পারবেন। মোবাইল যদি অফলাইনে থাকে, তবে যখনই অনলাইনে আসবে, সঙ্গে সঙ্গে সব তথ্য মুছে যাবে। তবে এর ফলে গুগলের সাহায্য নিয়ে আর সেট খুঁজে পাওয়ার উপায় খোলা থাকবে না। তবে সেট খুঁজে পেলে জিমেইল আইডি দিয়ে আবারও ব্যবহার করতে পারবেন সেই সেট।

বিস্তারিত প্রসেসটি দেখুন ভিডিওতে: উপকৃত হলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।



Tuesday, October 6, 2020

জুমে একাউন্ট খুলা ও ব্যবহারবিধি বিস্তারিত

আপনি কিভাবে জুমে একাউন্ট খুলবেন এবং এটিতে ক্লাস বা যেকোন মির্টিংএ আপনি কিভাবে জয়েন করবেন। একাউন্ট খোলা থেকে লাইভ ক্লাস করা পর্যন্ত এ টু জেড বিস্তারিত খুটিনাটি এই ভিডিওটিতে দেখানো হয়েছে। একজন শিক্ষক জুমে কিভাবে ক্লাস নিবেন এবং একজন শিক্ষার্থী কিভাবে জুমে ক্লাস করবেন সবই এখানে ধারাবাহিক ভাবে দেখানো হয়েছে। পুরো ভিডিওটি না টেনে ধৈর্য্য ধরে দেখুন আশাকরি আপনি সহজে কাজগুলো বুজতে পারবেন।

Friday, September 4, 2020

৯ লক্ষ সদস্য ছাড়ালো নারী উদ্যোক্তা ভিত্তিক জনপ্রিয় ই-কমার্স গ্রুপ ‘উই’


 দেশীয় পন্য ও নারীদের নিয়ে কাজ করে দেশের সবচেয়ে জনপ্রিয় ‘ওমেন এন্ড ই-কমার্স ফোরাম-উই’ ফেইসবুক গ্রুপের ৯ লক্ষ সদস্য পূর্ণ হয়েছে। খুব শিঘ্রই মিলিয়নারে পৌঁছাবে উই। দেশীয় পন্য উৎপাদনে নতুন উদ্যোক্তাদের অনুপ্রেরণা পাওয়ার মতোই এমন একটি প্লাটর্ফম যেখানে রয়েছে প্রায় ৩ লক্ষাধীক নারী উদ্যোক্তা। দেশীয় পন্য উৎপাদন করে যারা স্বপ্ন দেখে উদ্যোক্তা হওয়ার। উই এর কর্ণধার রাজিব আহমেদ ও নাসিমা আক্তার নিশা। যারা প্রতিনিয়ত অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন সকলকে। তারা মনে করেন উই তে দেশীয় পন্য নিয়ে প্রতিদিন যে পরিমান মানুষের সফলতার গল্প দেখছি মনে হচ্ছে একদিন দেশিয় পন্যে বাজার ছয়লাপ হয়ে যাবে।


শরীফুল ইসলাম আরশ

সত্বাধীকারীঃ অসাধারণ