Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

Tuesday, August 8, 2017

এবার চিকুনগুনিয়া নিয়ে কবিতা লিখলেন আরশ


চিকুনগুনিয়া
-শরীফুল ইসলাম আরশ

আিসল আবার একোন রোগ নাম চিকুনগুনিয়া,
আমি হাসি তুমি হাসো রোগের নামটি শুনিয়া।
চিকুন মোটা ব্যাপার তো নয়,
সর্বনাশা ভাইরাসে ভয়।
হুল ফোটাল এডিস মশা,
তাতেই দেহের করুণ দশা।
ভীষণ ব্যথা সারা গায়ে,
চলার শক্তি নেই যে পায়ে।
জ্বরের ঘোরে প্রলাপ বকে কাজল সজল মুনিয়া,
কাটে না আর দিন যে তাদের স্বপ্ন মালা বুনিয়া।
ভাল্লাগে না কিছু খেতে,
শুয়ে থাকা চাদর পেতে।
বমি বমি ভাব যে শুধু,
মাথাটা ঝিম, দৃষ্টি ধু ধু।
টনটনে হাড় খাচ্ছে কুড়ে,
লালচে দানা চামড়া জুড়ে।
কাঁপছে জ্বরে বাংলাদেশ ও কাঁপছে সারা দুনিয়া,
পঙ্গু করা ডেঙ্গু জ্বরের সঙ্গী চিকুনগুনিয়া।

আমার আপডেটগুলি এখানে: fb.com/sucipotro

Edit by: Shariful Islam Arash #Sucipotro

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে এবার বাড়ছে ২৫৩টি আসন

শরীফুল ইসলাম আরশ।।সূচিপত্র প্রতিবেদন।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে চলতি শিক্ষাবর্ষে ২৫৩টি আসন বাড়ানো হবে বলে জানিয়েছেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। গতকাল সোমবার ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ কথা জানান।
ভর্তির আবেদন করা যাবে ২৯ আগস্ট রাত ১০টা পর্যন্ত। ব্যাংকে টাকা জমা দেওয়ার শেষ তারিখ ৩০ আগস্ট। বিস্তারিত তথ্য 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.eis.du.ac.bd/) পাওয়া যাবে। ভর্তি পরীক্ষার ফি আগের মতোই ৩৫০ টাকা।
অনুষ্ঠানে জানানো হয়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন ছিল ৬ হাজার ৮০০। এ বছর আসন বেড়ে ৭ হাজার ৫৩টি ধরা হয়েছে। এর মধ্যে বিজ্ঞান অনুষদের অধীন ক-ইউনিটে ১ হাজার ৭৬৫, কলা অনুষদের অধীন খ-ইউনিটে ২ হাজার ৩৬৩, ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন গ-ইউনিটে ১ হাজার ২৫০, সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ঘ-ইউনিটে ১ হাজার ৫৪০টি এবং চারুকলা অনুষদের অধীন চ-ইউনিটে ১৩৫টি আসন রয়েছে।
এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন গ্রহণের প্রক্রিয়া পরিচালিত হবে।

আপনি জানেন কি?

অ্যালবার্ট আইনস্টাইন এর তিনটি সেরা উক্তি

“ এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না, যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে ”

“ যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি ”
“যে কখনও ভুল করেনা। সে নতুন কিছু করার চেষ্টা করে না”



সংগ্রহ: উইকিপিডিয়া

Sunday, August 6, 2017

বিশ্ব বন্ধু দিবস আজ।। জেনে নিন বন্ধু দিবসের ইতিহাস

সূচিপত্র নিউজ।। ঢাকা।। বিশ্ব বন্ধুত্ব দিবস প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবারে সারা বিশ্বজুড়ে পালন করা হয় ।বন্ধুত্ব দিবস হলমার্ক কার্ডের প্রতিষ্ঠাতা “জয়েস হল” দ্বারা উন্নীত হয়েছিল ১৯১৯ সালে এবং আগস্টের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস এবং এই দিন সবাই একে অন্যেকে কার্ড পাঠাত। কিন্তু, বন্ধুত্ব দিবসের ইতিহাস মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু। ১৯৩৫ সালে, মার্কিন কংগ্রেস ঘোষণা করেন যে আগস্ট মাসের প্রতি প্রথম রবিবার বন্ধুত্ব দিবস হিসেবে প্রতিপালিত হবে। সেই থেকে বন্ধুত্ব দিবস হয় জাতীয় উদযাপিত দিনগুলোর মধ্যে একটি। খুব শীঘ্রই এটি খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস এর রুপ লাভ করে। বিশ্ব বন্ধুত্ব দিবস ধারণাটি ১৯৫৮ সালের ২০ জুলাই ডঃ Artemio Bracho দ্বারা প্রস্তাবিত হয়, যখন তিনি তাঁর বন্ধুদের সাথে “পুয়ের্তো Pinasco” তে (নদীর তীরে একটি শহর যা উত্তর Asuncion, Paraguay থেকে প্রায় ২০০ মাইল দূরে অবস্থিত) ডিনার করছিলেন। কিন্তু বন্ধুত্ব দিবস বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে পালন করা হয় প্রথম বিশ্ব বন্ধুত্ব দিবস ৩০ জুলাই করার জন্য প্রস্তাবিত হয়ে ছিল ১৯৫৮ সালে। ১৯৯৭ সালে জাতিসংঘ বিশ্বময় বন্ধুত্বের আলাদা অবস্থানে নিজেদের নিয়ে যায় ৷ ২৭ এপ্রিল ২০১১ জাতিসংঘের সাধারণ অধিবেশনে ঘোষিত হয় ৩০ জুলাই official International Friendship Day ৷ তবে ভারত, বাংলাদেশ সহ কিছু দেশে আগস্টের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস উদযাপন করে ৷
এই বন্ধু দিবসে আপনিও হয়ে যেতে পারেন সূচিপত্র পরিবারের একজন প্রিয় বন্ধু। তাহলে আর দেরি নয় এখানে ক্লিক করে সম্পূর্ণ ফ্রি এই ফরমটি পূরণ করে হয়ে যান সূচিপত্রের বন্ধু।
বন্ধু হন এখানে গিয়ে: https://goo.gl/forms/qfq6anXNCjjMu4Qj1

সূচিপত্রের ভিডিওগুলি দেখুন এখানে: www.youtube.com/sucipotro
সূচিপত্র ফেইসবুক: www.facebook.com/sucipotro

সংগ্রহ: উইকিপিডিয়া
সংগ্রহে: শরীফুল ইসলাম আরশ

The Mazar of Hazrat Muhammad (S) ।। Video Recorded by Sharif Hossain BD ...