Date

শিরোনাম

সূচিপত্র পরিবারের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাই ইংরেজি নতুর বছরের শুভেচ্ছা 'Happy New Year 2022' ◼️ শিক্ষা ও সচেতন ভরপুর বিনোদন নিয়ে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মনের কথা নিয়ে সূচিপত্র এগিয়ে যাচ্ছে নতুনত্বের সূচনায়... ◼️ আমাদের কাছে যেকোন শিক্ষামূলক মানসম্মত সেরা লেখা, ভিডিও কিংবা বিজ্ঞাপন ও প্রতিবেদন পাঠিয়ে দাও সূচিপত্র ফেইসবুক পেইজ ইনবক্সে। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানা- sucipotro@gmail.com

Thursday, April 15, 2021

আনোসার ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা

ইন্ঞ্জিঃ আতাউর রহমান গনি কে সভাপতি ও আনিসুর রহমান কে সাধারণ সম্পাদক করে আবেদা নূর ওল্ড স্টুডেন্ট'স এসোসিয়েশন (আনোসা) এর নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।

আগামী ২ বছর আনোসা কে পরিচালনা করার জন্য ৩১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী  কমিটি ঘোষনা করেন লিডারশিপ সার্চ কমিটির আহ্বায়ক গাজী তাওহীদ আহমেদ, বি এম কলেজ। 

আনোসা'র ১০ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি কর্তৃক ঘোষিত নতুন কমিটিতে আবেদানুরিয়ান মোঃ জাহাঙ্গীর আলম কে সিনিয়র সহ-সভাপতি,  মোঃ শাহজালাল, মুফতি মোস্তফা আল কারীম,  রুহুল আফসানা রিয়া কে  সহ সভাপতি, মোঃ নজরুল ইসলাম, মোহাম্মদ বারাকাত উল্লাহ ভূঁইয়া, হাফেজ  নুরুল হক এবং তামান্না সুলতানা কে সহ সাধারন সম্পাদক, মোহাম্মদ কাউসার আলম প্লাবন কে সাংগঠনিক সম্পাদক, আহমদ সজীব কে সহ সাংগঠনিক  সম্পাদক ,  শরীফুল ইসলাম মুন্সী কে অর্থ বিষয়ক সম্পাদক, জাহাঙ্গীর আলম জাহিদ কে সহ-অর্থ সম্পাদক, আব্দুল করিম কে দপ্তর সম্পাদক, মোক্তারুজ্জামান রাসেল সহ দপ্তর  সম্পাদক, মহিউদ্দিন আকাশ কে প্রচার ও প্রকাশনা বিষয়ক  সম্পাদক, মোঃ ফখরুল ইসলাম কে সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক, অ্যাডভোকেট ইব্রাহিম সরকার কে আইন বিষয়ক সম্পাদক, মাওলানা মেজবাহ উদ্দীন, সুস্মিতা সাহা রাখি ও শরীফুল ইসলাম আরশ কে  ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মোহাম্মদ তোফায়েল আহমেদ তপু ও গিয়াস উদ্দিনকে ছাত্রছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক, নুসরাত জাহান কুসুম কে  স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ইন্ঞ্জিঃ সাইফুল ইসলাম মাহবুব কে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মুফতি আনাস বিন ইউসুফ কে সমাজসেবা  বিষয়ক সম্পাদক, কাউসার আহমেদ কে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,  মোঃ মাসুম বিল্লাহ, তানিয়া আক্তার,  জান্নাতুল মাওয়া কে কার্যকরী সদস্য করা হয়।


গত ১২ মার্চ কুমিল্লা কাশবন রিসোর্টে আবেদা নূর ওল্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ( আনোসা ) কর্তৃক আয়োজিত আবেদা নূর শিক্ষা কমপ্লেক্সের রজতজয়ন্তী ও পূর্ণমিলনী  ২০২১  অনুষ্ঠানে আনোসা প্রতিষ্ঠাতা ও সভাপতি ইঞ্জিনিয়ার আতাউর রহমান গনি পূর্বের কমিটি বিলুপ্ত করেন। 


উক্ত অনুষ্ঠানে উপস্থিত  সবার সাথে আলোচনা সাপেক্ষে আনোসা কে পরিচালনা করার জন্য পরবর্তী ৭  দিনের  মধ্যে  নতুন কমিটি গঠন করতে আবেদা নূর শিক্ষা কমপ্লেক্সের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুজন করে প্রতিনিধি নিয়ে মোট  ১০ সদস্য বিশিষ্ট একটি সর্বজন গ্রহযোগ্য  সার্চ কমিটি গঠন করা হয়।


সার্চ কমিটি গত এক মাস সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদের সাথে যোগাযোগ, আলোচনা, পরামর্শ ও মতামত নিয়ে ১২ এপ্রিল ৩১ সদস্য বিশিষ্ট একটি সুন্দর  কমিটি ঘোষনা করেন।


যোগাযোগ করা হলে আনোসার সভাপতি ইন্ঞ্জিঃ আতাউর রহমান গনি   যথাসময়ে সুন্দর একটি কমিটি উপহার দেওয়ার জন্য সার্চ কমিটি কে ধন্যবাদ এবং ঘোষিত নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আনোসাকে পরিচালনা করতে সকল আবেদানুরিয়ান ভাই বোনদের  সহযোগিতা ও দোয়া চেয়েছেন।


এক প্রশ্নের জবাবে জনাব ইন্ঞ্জিঃ আতাউর রহমান গনি বলেন বড় বড়  রোগ, বিপদ -আপদ,  এক্সিডেন্ট  ও মহামারি মোকাবেলা  ও আনোসার  লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন  করতে সকল  আবেদানুরিয়ানকে ঐক্যবদ্ধ রাখতে নতুন কমিটি কাজ করবে এবং অগ্রাধিকার ভিত্তিতে আনোসা জন্য একটি ওয়েব সাইট বানানোর  কাজ ও আনোসার উন্নয়নমূলক কাজ গতিশীল করতে  একটি বড় রকমের ফান্ড  গঠনের কাজ দ্রুত শুরু করবেন।


তিনি আশাবাদী  ১০ সদস্য বিশিষ্ট  সার্চ কমিটি সব সময় পাশে থাকবো, আবেদানুরিয়ানদের সার্বিক সহযোগিতায় হাজার হাজার  সাবেক ছাত্রছাত্রীর প্রাণের প্রিয় সংগঠন আবেদা নূর ওল্ড স্টুডেন্ট'স ( আনোসা) আবেদা নূরের সুনাম ও ঐতিহ্য রক্ষায় একযোগে কাজ করবে এবং আনোসা তার অবশিষ্ট লক্ষে পৌছবে, ইনশাআল্লাহ।


আনোসার নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও ঢাকা ইন্টান্যাশানাল ইউনিভার্সিটির ল্যাঙ্গুয়েজ বিভাগের প্রধান জনাব আনিসুর রহমান নতুন কমিটি ঘোষনা করায় সার্চ কমিটি কে ধন্যবাদ জানিয়ে  বলেন, আনোসা একটি অরাজনৈতিক কল্যাণমূলক সংগঠন।  আবেদানুরিয়ানদের কল্যাণে কাজ করাই আনোসা'র প্রধান কাজ। আনোসা কে শক্তিশালী করতে, আনোসা'র মাধ্যমে আবেদানুরিয়ানদের মধ্যে শক্ত বন্ধন তৈরি করতে কাজ করবে নতুন কমিটি। আমি আনোসা কে শক্তিশালী করতে সবার সহযোগিতা চাই।


- শরীফুল ইসলাম আরশ, সূচিপত্র নিউজ।

Wednesday, January 13, 2021

শীতে খুলছে না স্কুল-কলেজ

চলমান মহামারি করোনাভাইরাসের প্রকোপের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দফায় দফায় বাড়ানো হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। তবে ছুটি বাড়ানো নিয়ে এ বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

পূর্বঘোষণা অনুযায়ী ১৬ জানুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রয়েছে তবে পরিস্থিতি বিবেচনায় চলতি সপ্তাহে আবারো বাড়ানো হচ্ছে ছুটি। সংশ্লিষ্টরা জানিয়েছেন আগামী এপ্রিল মাসের আগে স্কুল-কলেজ খোলার কোনো পরিকল্পনা আপাতত নেই। সবদিক বিবেচনায় মে এপ্রিলের আগে খুলছে না স্কুল কলেজ।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা হবে না। তবে, ছুটি বাড়ানো নিয়ে এ বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

জানা গেছে, আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেশে শীত থাকবে। তাই এই শীতের সময়টাতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের কোনো ধরনের ঝুঁকিতে ফেলতে চায় না সরকার। তাই ফেব্রুয়ারির পরেও আরো এক মাস অর্থাৎ মার্চ মাস পর্যন্ত সময়টা পর্যবেক্ষণ করে এপ্রিলে খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান। আর এই সময়ে শিক্ষার্থীদের পড়ালেখা অব্যাহত রাখতে আবারো নতুন করে অ্যাসাইনমেন্ট দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। ইতোমধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) শিক্ষার্থীদের জন্য অ্যাসাইমেন্ট প্রণয়নের প্রক্রিয়াও শুরু করেছে।

এনসিটিবি আরো সূত্র জানায়, বাংলা, ইরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান, কৃষিশিক্ষা ও গার্হস্থ্যবিজ্ঞানে সাতটি বিষয়ের প্রণীত সিলেবাস ও অ্যাসাইনমেন্টের হার্ড কপি ও সফটকপি মাউশিতে পাঠিয়েছে এনসিটিবি। পর্যায়ক্রমে অন্য বিষয়গুলোর সিলেবাস ও অ্যাসাইনমেন্ট পাঠানো হবে। চলমান ছুটি আরো বাড়ানোর সম্ভাবনা থাকায় বন্ধ থাকাকালীন এ উদ্যোগ নিয়েছে এনসিটিবি। আর নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নিতে ফের চালু হবে সংসদ বাংলাদেশ টিভি, রেডিওসহ অন্যান্য ভার্চুয়াল ক্লাস।

করোনা পরিস্থিতির উন্নতি না হলে ২০২১ সালে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কিনা এমন প্রশ্নের জবাবে গণমাধ্যমকে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, আমরা পুরো শিক্ষাবর্ষের জন্যই অ্যাসাইনমেন্ট তৈরি করার প্রক্রিয়া শুরু করেছি। শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাই অ্যাসাইনমেন্টের পাশাপাশি মাউশি বিকল্প পন্থায় শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষাও চালু রাখবে।

Thursday, December 17, 2020

চাঁদপুর ব্লাড ডোনেশন সোসাইটির ১ম বর্ষপূর্তিতে সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

CBDS

‘আমার রক্তে বাঁচবে প্রাণ, সেচ্ছায় করি বক্ত দান’ স্লোগান নিয়ে ১৬ই ডিসেম্বর চাঁদপুর রোটারি ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেলো ‘চাঁদপুর ব্লাড ডোনেশন সোসাইটির ১ম বর্ষপূর্তি উপলক্ষে শীতবস্ত্র বিতরণ, দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান- ২০২০’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাদঁপুরের গন্যমান্য বিশেষ ব্যাক্তিবর্গ ও আগত বিভিন্ন সামজিক সংগঠনের সদস্যসহ চাঁদপুর ব্লাড ডোনেশান সোসাইটির একঝাঁক উদ্যমী তরুন। অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন উপজেলার ১৯ টি সামজিক সংগঠন ও ২১ জন সেচ্ছাসেবিকে সংবর্ধনা স্মারক দেওয়া হয়। সেই সাথে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

চাঁদপুর ব্লাড ডোনেশন সোসাইটির অন্যতম একজন সদস্য বলেন, আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব সফল করার ক্ষেত্রে যারা যারা মানসিক, শারীরিক, আর্থিক সাহায্য, সহযোগিতা করেছেন সকলের নিকট আমরা কৃতজ্ঞ। আপনাদের অবদানের জন্যই আমরা আমাদের অনুষ্ঠান সফল করতে পেরেছি। আশা রাখি এইভাবে সবসময় আপনাদের ভালোবাসায় সিক্ত থাকবে আমাদের পরিবার। আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত সকল অতিথিদের নিকট কৃতজ্ঞতা জানাই, উপস্থিত থেকে অনুষ্ঠানকে শতভাগ সফল করার জন্য। আমাদের আয়োজনে আমন্ত্রিত চাঁদপুরের সকল মানবিক ও সামাজিক সংগঠনকে কৃতজ্ঞতা জানাই। আমাদের সংগঠনের অনুষ্ঠান পরিচালনার জন্য আর্থিক অনুদান প্রদানকারী সকল মহানুভব দাতা কে আমাদের (CBDS) পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। পরিশেষে, এই ভাবেই আপনারা সবাই সবসময় আমাদের পাশে থাকবেন, বলে আসা রাখি ইনশাআল্লাহ।

জয় হোক মানবতার।


শরীফুল ইসলাম আরশ

সূচিপত্র নিউজ, চাঁদপুর

Saturday, October 24, 2020

কচুয়া সার্ভিস হোল্ডার এসোসিয়েশন অব ঢাকা এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কেক কাটা ও নিজস্ব টি-শার্ট বিতরণসহ নানা আয়োজনের মধ্যদিয়ে ২৩ অক্টোবর শুক্রবার ঢাকার পল্টনে অনুষ্ঠিত হয়েগেলো কচুয়া সার্ভিস হোন্ডার এসোসিয়েশন অব ঢাকা (কেএসডিএ) এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাধারণ সভা।

জান্নাত সামির পরিচালনায় এতে উপস্থিত ছিলেন কেএসডিএ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি শরীফুল ইসলাম, উপদেষ্টা সদস্য হারুনুর রশীদ ও অন্যান্য ফাউন্ডিং মেম্বারসহ কচুয়ার বিভিন্ন ইউনিয়ন এর কেএসডিএ সদস্য ও অতিথিরা। অনুষ্ঠানে কেএসডিএ এর বর্তমান অবস্থা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা।

অনুষ্ঠান সূত্রে যানা যায়, সব ঠিক থাকলে কেএসডিএ এর পেইড মেম্বারদের সমন্বিত উদ্যোগে আগামি বছরই কচুয়াতে আসছে কেএসডিএ এর প্রথম বাণিজ্যিক প্রতিষ্ঠান 'খুঁটি বাজার'। ইতোমধ্যে এর পরিকল্পনা প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছেন কেএসডিএ এর সংশ্লিষ্টরা।

------------------
শরীফুল ইসলাম আরশ
সূচিপত্র নিউজ, ঢাকা।


Sunday, October 18, 2020

ঢাকা টু হাজীগঞ্জ ভায়া সাচার-কচুয়া রোডে বিআরটিসি এসি বাস চালু

 চাঁদপুরের হাজীগঞ্জে শুভ উদ্বোধন হলো সরকারী বিআরটিসি এসি বাস সার্ভিস। রবিবার সকালে কচুয়া হয়ে হাজীগঞ্জ টু ঢাকা কমলাপুর এসি বাস সার্ভিসের উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি, অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আব্দুর রশীদ, বাস সার্ভিসের পরিচালক ও হাজীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন সোহেল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বৈশাখী বড়ুয়া বলেন, বাস সার্ভিসটি অত্যন্ত আনন্দদায়ক ও ঝুঁকিবিহীণ হবে বলে আমরা আশাবাদী। দায়িত্বশীলগণ ন্যায়নীতির ভিত্তিতে সেবা কার্যক্রম পরিচালনা করলে অবশ্যই লাভবান হবেন।

পরিচালক জাকির হোসেন সোহেল বলেন, মাত্র ২শ’ ৫০ টাকার বিনিময়ে সর্বোচ্চ ২ ঘন্টা ৩০ মিনিটে হাজীগঞ্জ থেকে ঢাকা যাওয়া সম্ভব। এছাড়াও কচুয়া থেকে মাত্র ১’শ ৫০ টাকা দিয়ে ঢাকা যেতে পারবে যাত্রীগণ।

তিনি আরও বলেন, চমৎকার এই সেবাকে আরও বেশি গ্রহণযোগ্য করতে সকাল সাড়ে পাঁচটায় বিভিন্ন সরকারী ও বেরসরকারী কর্মকর্তা-কর্মচারীগণ ঢাকার উদ্দেশ্যে রওনা করতে পারবেন। সারাদিন ৫ বার বাস আশা-যাওয়া করবে। হাজীগঞ্জ পশ্চিম বাজার চৌরাস্তা থেকে ও ঢাকা কমলাপুর স্ট্যান্ড থেকে ছাড়বে বাসটি। অগ্রীম টিকিট সংগ্রহের সুযোগও থাকবে।


- শরীফুল ইসলাম আরশ

সূচিপত্র নিউজ